• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবে ৮ বাংলাদেশি যুবক নিখোঁজ

প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৫:০২
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৫:০২

9666656 3

ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবে ৮ বাংলাদেশি যুবক নিখোঁজ

নিউজ ডেস্ক

দালালের মাধ্যমে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবে বাংলাদেশি আট যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ আগস্ট) রাতে নিখোঁজের খবর বাড়িতে পৌঁছালে তাদের বাড়িতে আহাজারি শুরু হয়। নিখোঁজ প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দার।

পরিচয় পাওয়া নিখোঁজ আট যুবক হলেন— উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০) একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫), কামাল মিয়া (৩৪), ভাটেরচর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশীদ রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১) ।

নিখোঁজ কামাল মিয়ার ছোটভাই জামাল মিয়া বলেন, নিখোঁজরা ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে দুলালকান্দি গ্রামের লাল মিয়া ছেলে জাকিন হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুর (জাকিরের ফুফু) ওই দুই দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ৫-৬ মাস আগে দেশ ছাড়েন। বেশ কিছু দিন গেমঘরে রেখে গত বুধবার রাত ৮টায় ডিঙি নৌকায় তুলে ইতালির পথে যাত্রা করেন; কিন্তু ৪০ মিনিট পর ডিঙি নৌকা ডুবে যায়।

জাকিরের তত্ত্বাবধানে ১২ জন ফিরে এলেও আটজন নিখোঁজ রয়ে যায়। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানানো হয়। এর মধ্যে আমার ভাইও নিখোঁজ। এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে তারা আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এখনো কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা বলেন, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। নিখোঁজের বিষয় জানতে প্রবাসী ও বৈদেশি কর্মসংস্থানে যোগাযোগ করার চেষ্টা করছি।

এর আগে, গত ২২ জুন পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার ১০ যুবক নিখোঁজ হওয়ার দেড় মাসের মধ্যেই আবারও ঘটলো এমন হৃদয় বিদায়ক ঘটনা। সঠিক পরিসংখ্যান না থাকলেও নরসিংদীর বেলাব, রায়পুরাসহ বিভিন্ন উপজেলার অধিকাংশ প্রবাসপ্রেমিরা প্রতারণার শিকার হচ্ছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com