• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৭:০৩
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৭:০৩

96662587

ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও নিষিদ্ধ কাপড়ের রং ও টেক্সটাইল রং ব্যবহার করায় তাদেরকে এ জরিমানা করা হয়।

শনিবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডিবি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক কাওছার মিয়া বলেন, ইফতার সামগ্রী চিকেন চাপ,চিকেন টিক্কা,আলুরচপে নিষিদ্ধ কাপড়ের রং, টেক্সটাইল রং ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com