• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদের দিন বগুড়ার নন্দীগ্রামে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই যুবকের

প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ৯:৫৯
আপডেট: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ৯:৫৯

9666369885

ঈদের দিন বগুড়ার নন্দীগ্রামে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো দুই যুবকের

বগুড়ার নন্দীগ্রামে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক নন্দীগ্রাম পৌরসভার দামগড়া গ্রামের নান্টু হোসেনের ছেলে আল ইমরান (৩০) ও গাইবান্ধা সদরের গোলাম হোসেনের ছেলে অনার্স প্রথম বর্ষের ছাত্র আবিদার (২৪)।

স্থানীয়রা জানান, ঈদের দিন বিকেলে বন্ধুকে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন আবিদার। মোটরসাইকেলটি নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক আবিদার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আবিদার বন্ধু মাহি ও অন্য মোটরসাইকেলে থাকা আল ইমরানসহ তার স্ত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আল ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাত বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com