• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈশ্বরগঞ্জে ধানের শীষের জোয়ারে জয়ের পথে মাজেদ বাবু

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১১
আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১১

96632985 1

ঈশ্বরগঞ্জে ধানের শীষের জোয়ারে জয়ের পথে মাজেদ বাবু

আনিসুর রহমান ফারুক
১২ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ময়মনসিংহের নির্বাচনী মানচিত্রে এখন সবচাইতে আলোচিত নাম— ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর থেকেই দৃশ্যপট বদলে গেছে। ধানের শীষ প্রতীক হাতে পাওয়ার পর মাজেদ বাবুর পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আসনে তাঁর জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

“ঈশ্বরগঞ্জ হবে বাংলাদেশের রোল মডেল”:

প্রতীক গ্রহণের পর আবেগঘন কণ্ঠে মাজেদ বাবু সাংবাদিকদের জানান, তাঁর রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং সেবার জন্য। তিনি বলেন, “গত ১৬ বছরের দুঃশাসন ও বঞ্চনা কাটিয়ে ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক, শিক্ষিত ও সমৃদ্ধশালী জনপদ হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি চাই ঈশ্বরগঞ্জ হবে সারা বাংলাদেশের মাঝে উন্নয়নের রোল মডেল।”

তিনি আরও যোগ করেন, এই নির্বাচন কেবল ব্যক্তি মাজেদ বাবুর জয় নয়, বরং এটি ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। তিনি ঈশ্বরগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন।

তৃণমূল নেতাকর্মীদের মতে, মাজেদ বাবু বিএনপির দুর্দিনের এক অকুতোভয় কান্ডারি। ওয়ান-ইলেভেন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়জুড়ে অসংখ্য মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এমনকি ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে তাঁকে তুলে নিয়ে কথিত ‘আয়নাঘরে’ আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়। গত ৬ আগস্ট কারামুক্ত হওয়ার পর তিনি দ্বিগুণ উৎসাহে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকায় তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত, যিনি নিজ অর্থায়নে অসহায়দের ঘর করে দেওয়া থেকে শুরু করে মুমূর্ষু রোগীদের চিকিৎসার দায়িত্ব নেন।

96652396

সমীকরণ এখন মাজেদ বাবুর পক্ষে:

নির্বাচনী মাঠের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই আসনে মাজেদ বাবুর পথের কাঁটা অনেকটাই সরে গেছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ে খেলাফত মজলিসের আহাম্মদ হোসেন ভূঞা এবং জামায়াতে ইসলামীর মনজুরুল হক হাসান নিজেদের সরিয়ে নেওয়ায় ভোটের সমীকরণ এখন এককভাবে ধানের শীষের অনুকূলে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির বলেন, “আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছেছি। তারেক রহমানের এই আমানত রক্ষা করতে তৃণমূলের কর্মীরা মুখিয়ে আছে। ইনশাআল্লাহ, আগামীকাল ব্যালট বিপ্লবের মাধ্যমে মাজেদ বাবু বিপুল ভোটে জয়ী হবেন।”

ঈশ্বরগঞ্জের সোহাগী, আঠারবাড়ী ও উচাখিলাসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ। ভোটাররা একজন উচ্চশিক্ষিত ও মানবিক প্রতিনিধি খুঁজছিলেন, যা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর মাঝে খুঁজে পেয়েছেন বলে তারা মনে করেন। সাধারণ ভোটারদের ভাষ্য— বিপদে যাকে পাশে পাওয়া যায়, তাঁকেই তারা সংসদে পাঠাতে চান।

ভোটকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ এখন নিরাপত্তার চাদরে ঢাকা। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, মাজেদ বাবুর জয়ের মধ্য দিয়েই ঈশ্বরগঞ্জ এক নতুন যুগে পদার্পণ করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com