• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈশ্বরদী-আটঘরিয়াকে সুন্দর করে সাজানো হবে: হাবিব

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:১৭
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:১৭

96000005

ঈশ্বরদী-আটঘরিয়াকে সুন্দর করে সাজানো হবে: হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিজয়ী হলে ঈশ্বরদী ও আটঘরিয়াকে সুন্দর করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে ঈশ্বরদী বিমানবন্দর চালু, রেলওয়ে জংশন স্টেশনকে আধুনিকায়ন, রেলগেট সমস্যা সমাধান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আটঘরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঈশ্বরদী, আটঘরিয়াকে সুন্দরভাবে সাজানো হবে। ঈশ্বরদীকে উচ্চস্থানে নিয়ে যাওয়া হবে।’

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক ও অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম।

২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর হাবিবুর রহমান হাবিব এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে ঈশ্বরদী ও আটঘরিয়ার বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল- বন্ধ বিমানবন্দর চালু, রেলস্টেশন আধুরিকায়ন করা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্টেডিয়ামের উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেলগেট সমস্যা, পাঠাগার, শিশুপার্ক নির্মাণ, মাদক নির্মুল, সড়কের উন্নয়ন, সাংবাদিক সংগঠনকে দলীয় প্রভাবমুক্ত রাখা ইত্যাদি।

পরে হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সব সমস্যার সমাধান করতে হলে আগে আমাকে নির্বাচিত হতে হবে।

তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত হলে পর্যায়েক্রমে সব সমস্যা সমাধান করা হবে।

তিনি বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে পরিচলন ব্যবস্থা ঢেলে সাজানো হবে।

তিনি বলেন, মাদক নির্মুলে কঠোর অবস্থানে থাকব। তিনি খেলাধূলার উন্নয়নে স্টেডিয়াম নির্মাণ, বিনোদনকেন্দ্র শিশুপার্ক, পাঠাগার নির্মাণ, বিমানবন্দর চালু, রেলস্টেশন আধুনিকায়ন ও সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন।

এ ছাড়া আটঘরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয়, ফল, শাকসবজি সংরক্ষণাগার স্থাপন করাসহ বিভিন্ন উন্নয়ন ভাবনা মতবিনিময় সভায় তুলে ধরে হাবিব বলেন, উন্নয়নের মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়াকে সুন্দর করে সাজানো হবে। ঈশ্বরদীকে উচ্চস্থানে নিয়ে যাওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হক ডাবলু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মতবিনিময় সভা সমন্বয় করেন সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com