• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪ ১২:১৪
আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪ ১২:১৪

9742369

উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ

জনতার আওয়াজ ডেস্ক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচন বর্জন ও প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ এ শিরোনামে লিফলেট বিতরণ করেছে বিএনপি।সারাদেশে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২৪ মে) বেলা ১১ টায় উপজেলার সদর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বিএনপির সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এবং কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দ. জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন পথচারী ও স্থানীয় ভোটারদের হাতে এ লিফলেট তুলে দেন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন কুমিল্লা দ. জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহআলম খোকন, মহসিন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা বলেন, দেশে এক ভয়াবহ ক্রান্তিকাল চলছে। দখলদার আওয়ামী লীগ সরকারের প্রতারণামূলক ডামি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করুন। এ দেশকে বাঁচান, এ দেশের মানুষকে বাঁচান। এসব প্রহসনের নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নেই। আপনারা সবাই এ নির্বাচন বর্জন করুন। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এই সরকারও প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এরা অবৈধ সরকার। এদের মাধ্যমে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বর্জন করে সবাই প্রতিবাদ জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com