• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপদেষ্টা হিসেবে নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি বিএনপির

প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ২:৩৫
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ২:৩৫

985869 1

উপদেষ্টা হিসেবে নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি বিএনপির

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির নির্বাহী কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশে আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। স্বৈরাচার হাসিনা হঠাও আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদেরকে অভিভূত করেছে। সকল শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় তারা কাজ করেছেন। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারা এখনো কাজ করছে। তারা সড়কে দাঁড়িয়ে ট্রাফিকিং করেছে। বাজার মূল্য নিয়ন্ত্রণের কাজ করেছে। সিন্ডিকেট ভাঙতে কাজ করছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই মেধাবী নেতাকে উপদেষ্টা করা হয়েছে। আমি চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হোক। তাদেরকে অন্তর্ভুক্ত করা হলে অন্তর্বতীকালীন সরকার আরও গতিশীল হয়ে উঠবে। নতুন প্রজন্মকে নতুন করে সংবিধান রচনা করে দেশকে পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার আমাদের বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরকে বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকিয়ে নির্যাতন করেছে। বিএনপির অনেক নেতাদের গুম ও বন্দি করে নির্যাতন করা হয়েছে। এখনো অনেক নেতার খোঁজ মেলেনি। পৃথিবীর আর কোনো মানুষকে গুম করা যাবে না এই আইনে স্বাক্ষর করেছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপি এখনো সরকার গঠন করেনি। আমাদের কাছে চাঁদাবাজির খবর আসছে। দেশ নায়ক তারেক জিয়া বলেছেন যদি বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি, দখল, জুলুমের সঙ্গে জড়িয়ে পড়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। তাদের তথ্য আমাদেরকে জানান। আমি আপনাদের সচেতন এবং সাবধান করতে চাই। এ ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবুর সঞ্চালনায় তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সূফি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন। এছাড়া উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com