• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উল্টো পথে গিয়ে পথচারীকে পিষে মারল বাস

প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ৫:৪৫
আপডেট: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ৫:৪৫

image 606792 1666091772

উল্টো পথে গিয়ে পথচারীকে পিষে মারল বাস

রাজধানীর মিরপুরে উল্টো পথে গিয়ে স্বাধীন এক্সপ্রেস নামের একটি বাস এক পথচারীকে পিষে মেরে ফেলেছে। এ সময় অজ্ঞাত আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।নিহতের নাম মোহাম্মদ বাপ্পি।

মঙ্গলবার ভোর ৫টায় মিরপুর ৬ নম্বর জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ স্বাধীন এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৪ ৮৮০৭) বাসটি জব্দ ও বাসের স্টাফ রানাকে আটক করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় উল্টো পথ দিয়ে (রং সাইড) আসা দ্রুতগামী স্বাধীন এক্সপ্রেস বাসটি ২ জন পথচারীকে সজোরে ধাক্কা মারে। এরপর পিষে চলে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী বাপ্পি নিহত হন। এ সময় আহত হন অজ্ঞাত আরেক ব্যক্তি।স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। 

এদিকে এ ঘটনায় উত্তেজিত লোকজন মিরপুর ৬ নম্বর এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

পল্লবী থানার পুরিদর্শক (তদন্ত) আহাদ আলী বলেন, এ ঘটনায় পুলিশ বাস ও বাসের এক স্টাফকে আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com