• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই সরকারের সময় ফুরিয়ে এসেছে : ওয়ারেছ আলী মামুন

প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ৬:৫০
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ৬:৫০

9600241

এই সরকারের সময় ফুরিয়ে এসেছে : ওয়ারেছ আলী মামুন

বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন এই ঘটনা টের পেয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হঠানোর আহবান জানান ।

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন ।

আজ সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা বিএনপির অন্তর্গত ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সকালে জেলার মাদারগঞ্জ উপজেলার গাবের গাম এলাকায় উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা করেছে আওয়ামীলীগের সন্তাসীরা। এ সময় হামলায় বিএনপি কর্মী স্বপন, আইন উদ্দিন ও সাইফুলসহ প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com