• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৫:০১
আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৫:০১

9633326

এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর

সাতক্ষীরা প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনার জেরে তাকে অবাঞ্চিত ঘোষণা করে মিছিল ও সমাবেশ করেছে জনসাধারণ।

বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

পরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে করেন বিক্ষুদ্ধরা।

এতে বক্তব্য দেন স্থানীয় মসজিদ কমিটির সহসভাপতি সোলাইমান কবির, অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল রহমান, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর সদরের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকাত আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, অধ্যাপক আবু সাঈদ, শফিকুল ইসলাম দুলু প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ধর্মের দোহাই দিয়ে নিজে সংসদ সদস্যের মতো পদে থেকে একটি মেয়েকে নিয়ে হোটেলে অবস্থানকালে ধরা পড়ার বিষয়টি অত্যান্ত লজ্জার।

এ ঘটনার প্রেক্ষিতে গাজী নজরুল ইসলাম এমপির পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। সেই সঙ্গে সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শ্যামনগরের জনসাধারণ।

একই সঙ্গে এই বিতর্কিত সংসদ সদস্যকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কার করা না হলে শ্যামনগরের শান্ত পরিবেশ অশান্ত হওয়ার হুমকি দেওয়া হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে এমপি গাজী নজরুলের কুশপুতুল দাহ করেন তারা।

এমপির ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রথমে এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়। পরে ওই সংসদ সদস্যর পক্ষ থেকে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলা হয়। ওই তরুণীর সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ৫৭ বছর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com