• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওবায়দুল কাদেরের হ্যাট্রিকে আনন্দে ভাসছে কোম্পানীগঞ্জ

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৬:৪১
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৬:৪১

jpeg 10

ওবায়দুল কাদেরের হ্যাট্রিকে আনন্দে ভাসছে কোম্পানীগঞ্জ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। এ সময় নেতাকর্মীদেরকে মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে । 

ওবায়দুল কাদের তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক ঘোষিত হচ্ছেন এমন আভাসে দ্বিতীয় অধিবেশনের শুরু থেকেই বসুরহাট জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ঢাকায় দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পরপরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বসুরহাট বাজারে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল হয়েছে। 
এ সময় ওবায়দুল কাদেরকে তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান উপস্থিত নেতাকর্মীরা। 
এ মিছিলে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন বাদল, সামছুদ্দিন নোমান, যুবলীগ নেতা মাঈন উদ্দিন মামুন, আবদুল হাই ফরহাদ, হামিদ উল্যাহ হামিদ প্রমূখ। 

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। 

বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর আর কেউ সাধারণ সম্পাদকের মত বড় পদ পাননি। ওবায়দুল কাদের শুধু একবার নয় আওয়ামী লীগের ইতিহাসে সকল রেকর্ড ভেঙে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও উচ্ছ্বসিত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com