• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১১:৩৩
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১১:৩৩

9666258745

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান

কক্সবাজারের মহেশখালীতে গহীন পাহাড়ে অস্ত্র ও মাদক তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার পানির ছড়া এলাকার ওই অস্ত্রের কারাখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ৮০ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ। অভিযান টের পেয়ে অস্ত্র তৈরির কারিগররা পালিয়ে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র তৈরির সরঞ্জামের মধ্যে লেদ মেশিন, স্প্রিং, কার্তুজের পিলেট, লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কারখানার আশপাশের পানের বরজে কর্মরত লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com