• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কর্মসূচি সফল করার লক্ষে বরিশাল মহানগর বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ১১:৪৪
আপডেট: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ১১:৪৪

9663256 24

কর্মসূচি সফল করার লক্ষে বরিশাল মহানগর বিএনপির প্রস্তুতি সভা

মহান স্বাধিনতা দিবস উপলক্ষে স্বাধীনতাকামী শহিদদের প্রতি শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদনসহ দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধিসহ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নিবার্চনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি আগামী ১ এপ্রিল দলীয় কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি সফল করার জন্য এক জরুরি প্রস্তুতি সভা করেছে বরিনশাল মহানগর বিএনপি।

শনিবার (২৫) মার্চ জোহরবাদ সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় স্বাধিনতা দিবস (২৬) মার্চ ও অবস্থান কর্মসূচি দলীয় শৃঙ্খলা রক্ষা করে কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক বিসিসি প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আ ন ম সাইফুল আহসান আজিম, আবু মুছা কাজল, অ্যাড. হুমাউন কবীর মাসুদ, আহমেদ জেকি অনুপম, সাইফুল আহসান বিপু, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আব্দুল হালিম মৃধা, অ্যাড. আবুল কালাম আজাদ ইমন, অ্যাড. সরোয়ার হোসাইন, খসরুল আলম তপন, মহানগর সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন, মহানগর শ্রমিকদল সদস্য সচিব শহিদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় আহ্বায়ক ফারুক ও সদস্য সচিব জাহিদ বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন এক বীরের নেতার দলের দায়িত্ব বহন করছি যিনি পাক বাহিনীর কাছে সেনা বাহিনীর চাকরীচ্যুত হওয়াসহ সামরিক আদালতে মৃত্যুদণ্ডের ভয় না করে সশস্ত্র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বান করে নিজেও সশস্ত্র রনাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।’

‘অন্যদিকে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ব্যার্থ চেষ্টা করে যাচ্ছে । তারা জানে না এ দেশের মানুষের হৃদয় থেকে বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম শত চেষ্টা করেও তারা মুছতে পারবে না।’

এ সময় তাঁরা আরো বলেন, ‘বৃহৎ দলের নেতৃত্ব দিতে গিলে কাজে কর্মে ভুল হতে পারে। কাজ করলে ভুল থাকবে আর কোনো কাজ না করলে সেখানে কোনো ভুল থাকবে না।’

‘তাই দূরে থেকে নয়, দলের মধ্যে থেকে সাংগঠনিকভাবে ভুলক্রুটি ধরে আলোচনা করে দলকে আরো আন্দোলন-সংগ্রামের জন্য বেগবান করে আপনারা একটি ভালো নেতৃত্বে আসার জন্য আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com