• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাউকে না পেয়ে শাজাহান খানের বাস ভবনের দরজায় নোটিশ ঝুলাল দুদক

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ৯:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ৯:৫৯

96666239 1

কাউকে না পেয়ে শাজাহান খানের বাস ভবনের দরজায় নোটিশ ঝুলাল দুদক

মাদারীপুর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ জারি করে বাস ভবনে কাউকে না পেয়ে দরজায় নোটিশ ঝুলিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের হরিকুমারিয়া এলাকার শাজাহান খানের নিজ বাস ভবনের কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের আদেশে নোটিশ ঝুলানো হয়।

দুদকের নোটিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত সম্পদ বিবরণী। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী ২১ কার্য দিবসে মধ্যে জমা দিতে হবে।

মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, সাবেক নৌ ও স্থল বন্দর পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান ও তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামের সকল সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ দিতে এসেছিলাম। কিন্তু বাড়িতে তাদের কাউকে না পেয়ে, আমরা নোটিশটি তাদের বাস ভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম। আগামী ২১ কার্য দিবসের মধ্যে জমা না দিলে দুদক তার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com