• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারচুপির আশঙ্কায় গাইবান্ধা-৫ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:৩৯
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:৩৯

9666582

কারচুপির আশঙ্কায় গাইবান্ধা-৫ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

ভোট কারচুপির আশঙ্কায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা নাহিদুজ্জামান নিশাদ। এ সময় তিনি জামানত ফেরত দেয়ারও দাবি জানিয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। একইসাথে জামানত ফেরত দেয়ার দাবিও জানান তিনি। নিশাদ নির্বাচনে আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।

সংবাদ সম্মেলনে নিশাদ জানান, ‘নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ১২ অক্টোবর তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বিশেষ এক প্রার্থীর কর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা জোর-জবরদস্তি করে ভোটকেন্দ্র দখল করে। এরপর সেখান থেকে সাধারণ ভোটারদের বের করে নিজেরাই দেয় সব ভোট। এ সময় তারা আমার ও প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের ওপর আক্রমণ করে। দুর্বৃত্তরা চিহ্নিত হলেও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে কিছু নির্বাচন কর্মকর্তাকে।’

তিনি আরো বলেন, গত ১২ অক্টোবরের ভোট ছিল নির্বাচনের নামে প্রহসন। এদিন নানা অপকর্মের স্বাক্ষী হয়েছে সাঘাটা-ফুলছড়িবাসী। নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণা করে ফের প্রহসন করতে চাচ্ছে। আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। একইসাথে আমি আমার জামানতের টাকাও ফেরত দেয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম মুকুল, পল্লী চিকিৎসক জয়নাল আবেদিন প্রমুখ।

উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী চার জানুয়ারি ’২৩-এ আসনের স্থগিত উপনির্বাচনের ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ১২ অক্টোবর উপনির্বাচনে ব্যাপক কারচুপির কারণে নির্বাচন স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com