• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কিশোরগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে পুলিশের গুলি আহত ৫

প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ২:১৫
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ২:১৫

9660023 3

কিশোরগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে পুলিশের গুলি আহত ৫

কিশোরগঞ্জে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে মিছিল নিয়ে যোগদান করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হন। এছাড়া বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে বেলা সোয়া ১টায় আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময় কয়েকজনকে আটক করেছে পু‌লিশ। কার্যালয়ের বাইরে পু‌লিশ অবস্থান কর‌ছে। ভেত‌রে জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ অবস্থান কর‌ছেন। তা‌দের দা‌বি, কেবল স্লোগান দেওয়ার অপরা‌ধে পু‌লিশ লা‌ঠিাচার্জ ও গু‌লি ক‌রে‌ছে। এ‌তে যুবদল ও ছাত্রদ‌লের অন্তত ১৮ জন নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com