• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুমিল্লায় আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা করায় ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা!

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৪৪
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৪৪

bnp 13

কুমিল্লায় আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা করায় ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা!

গত ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশে যাওয়ায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক হেদায়েত হোসেনকে (৫২) বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটেছিল। পরে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ১২ জন নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। মামলা করার কারণে এখন বিপাকে পড়েছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মামলা তুলে নিতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার হুমকি দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমতাবস্থায় বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির নেতারা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জন অভিযোগ করে বলেন, পূর্বেও মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক গায়েবি মামলা হয়েছে। এতে উপজেলা বিএনপি বিচলিত নয়।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে উপজেলা বিএনপির বিরুদ্ধে প্রায় ৭০টি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক গায়েবি মামলা হয়েছে। এতে প্রায় ২০ হাজার বিএনপির নেতাকর্মী আসামি করা হয়েছে। এই সরকারের কাছে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়।

উপজেলা বিএনপির সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হেদায়েত হোসেনের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গত ২২ ডিসেম্বর কুমিল্লার আদালতে একটি মামলা করা হয়। এরপর থেকেই মামলা তুলে নিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। অন্যথায় কিছু গায়েবি ঘটনা সাজিয়ে বিভিন্ন মামলা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এতে করে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিথ্যা মামলা ও মারধরের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com