• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুড়িগ্রামে ৭ শতাধিক মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫০
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫০

9600006 1

কুড়িগ্রামে ৭ শতাধিক মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম২৭ কুড়িগ্রাম-৩ আসনে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ে ৭শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগাযোগ করছেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উলিপুর থানার ধরনিবাড়ি ইউনিয়নে মাধবপুর গ্রামে যোগদান অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বিভিন্ন দল থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন কুড়িগ্রাম-৩ আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী ডা. আক্কাস আলী সরকার এর সমর্থনে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আক্কাস আলী সরকার বলেন উলিপুর উপজেলায় বহু নেতার বদল হয়েছে তবে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, তাই এমন লোককে এমপি বানাতে হবে যারা এলাকার উন্নয়নে কাজ করবে,

তিনি আরো বলেন আমরা নির্বাচিত হলে উলিপুর কে মডেল হিসেবে গড়ে তুলবো। নতুন নেতাকর্মীদের যোগদান সম্পর্কে বলেন আমাদের উলিপুরে দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে, সব দলের লোক আমাকে ভোট দিবেন এটা আমার বিশ্বাস।

শ্রী নরেন্দ্রনাথ বর্মন নামে সনাতনী বলেন, ডা. আক্কাস আলী চিকিৎসা সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে তিনি অনন্য তার মত মানুষকে আমরা সংসদে দেখতে চাই, তাই আমরা আজকে তাকে সমর্থন জানালাম।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা নেতৃবৃন্দ ও ডাক্তার আক্কাস আলীর বিভিন্ন প্রান্তিক সমর্থকবৃন্দসহ ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com