ময়মনসিংহের হালুয়াঘাটে শ্রমিক এক কৃষকের ধান কেটে দেওয়ার কথা জানিয়েছেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) জুয়েল আরেং।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, ’ কৃষকের ধান কেটে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের সাথে। কৃষকের জন্য শ্রদ্ধা ও ভালবাসা।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের টাংগাইলা পাড়া গ্রামের কৃষক বাচ্চু মিয়ার ১০০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়েছে। এ সময় ছাত্রলীগের নেতা শাবজালুর রহমান হিল্লোল, শেখ রাহুলসহ উপজেলা ছাত্রলীগের নেতারা তার সঙ্গে ছিলেন। পাকা ধান ঘরে তুলতে পেরে বাচ্চু মিয়া অনেক খুশি বলেও জানা গেছে।
এক প্রতিক্রিয়ায় জুয়েল আরেং সংবাদমাধ্যমকে বলেন, ’শ্রমিকসংকট দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে অসহায়, দরিদ্র কৃষকদের জমির ধান কেটে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় হালুয়াঘাটের ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি নিজেই কৃষকের ধান কেটে দিয়েছি।’












