• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোটা সংস্কার করা না হলে সড়ক অবরোধের হুমকি

প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৬:০৫
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৬:০৫

985896 25

কোটা সংস্কার করা না হলে সড়ক অবরোধের হুমকি

বরিশাল প্রতিনিধি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং ঢাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টা থেকে গণপদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। এসময় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সিটি কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে বান্দ রোডস্থ জেলা প্রশাসক কার্যালয়ে আসা শুরু করেন।

তারা নগরীর সদর রোড, কাকলির মোড়, জিলা স্কুল মোড় প্রদক্ষিণ করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এসব এলাকায়। পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক শহিদুল ইসলামের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

সরকারি বিএম কলেজের বৈষম্যমূলক কোটাবিরোধী সমন্বয় কমিটির সদস্য হুজাইফা রহমান বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন দাবিয়ে রাখতে সরকার শাহবাগ থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে। এহেন ঘৃণ্য এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজের তীব্র নিন্দা জানাই আমরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক কোটাবিরোধী সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন মিস্টু জানান, বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক প্লাটফর্মে আসা শুরু করেছে। অনতিবিলম্বে সরকারের নির্বাহী আদেশে সব গ্রেডের নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধাসহ বৈষম্যমূলক সব কোটা বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য সব মহাসড়ক অবরোধ করা হবে বলে হুমকি দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com