• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোনো হত্যাই কাম্য নয়: সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক

প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৬:৫৫
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৬:৫৫

9663256 1

কোনো হত্যাই কাম্য নয়: সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ. কে. এম. নাজমুল হাসান সীমান্তে হত্যা প্রসঙ্গে বলেছেন, ‘কোনো হত্যাই কাম্য নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করব যেন সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড না হয়। সেজন্য আমরা চেষ্টা করছি বিএসএফের সাথে যোগাযোগ বাড়ানোর জন্য এবং তাদের সাথে আরও খোলামেলা আলোচনা করার জন্য; যাতে করে এ ধরনের অনাকাঙ্খিত কোনো ঘটনা না ঘটে।’

বুধবার (০১ মার্চ) দুপুর সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাজমুল হাসান বলেন, ‘বিএসএফের সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফের কসবা রেলওয়ে স্টেশন ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ ফের শুরু হবে। সীমান্তের ১৫০ গজের মধ্যে পড়ায় বিএসএফ থেকে আপত্তি এসেছিল। আমরা চেষ্টা করছি তাদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে কাজটি শেষ করার জন্য।’

সীমান্ত জটিলতায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বাধায় এক বছরেরও বেশি সময় ধরে কসবা রেলওয়ে স্টেশনের নতুন ভবনের নির্মাণ কাজ এবং সালদা রেলসেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম, কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল আবুল কালাম মো. শামছুদ্দিন রানা এবং ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com