• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খাল খনন কর্মসূচি সফল হলে ফসল উৎপাদন বাড়বে: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৫:০০
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৫:০০

965982

খাল খনন কর্মসূচি সফল হলে ফসল উৎপাদন বাড়বে: সংস্কৃতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত

খাল খনন কর্মসূচি সফল হলে কৃষক কাজের পানি পাবে এতে দেশের ফসল উৎপাদন বাড়বে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, ‘খাল খননের মাধ্যমে কৃষক একদিকে যেমন বিনামূল্যে পানি পাবে অন্যদিকে স্বল্পমূল্যে সার ঔষধ প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের।’

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নদীয়ার চাঁদ এলাকায় খাল খনন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘২০০৮ সালের পরে এদেশে কোনো শান্তিপূর্ণ বা সুষ্ঠু নির্বাচন হয়নি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে নির্বাচনের আগের দিন, দিনের বেলা অর্ধেক ভোটার রাতের বেলা বাকি অর্ধেক ভোট সম্পন্ন করেছে। ডিসি এসপিদের ভোট কাটতে বাধ্য করা হয়েছে।’

এ সময় বিশেষ অতিথি ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘গুপ্তরাই তেল নিয়ে তেলেসমতী কারবার করছে। তারা নানাভাবে তেল রিজার্ভ করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারেক রহমানের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবেই গুপ্তরা এসব করছে বলেও অভিযোগ করেন তিনি।’

এ সময় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী নদীয়ার চাঁদ এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com