• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় এক সপ্তাহের জন্য স্থগিত চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ২:১৭
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ২:১৭

9622541

খুলনায় এক সপ্তাহের জন্য স্থগিত চিকিৎসকদের কর্মবিরতি

খুলনায় চিকিৎসকদের চলমান কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনার সভাপতি শেখ বাহারুল আলম শনিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন।

সেইসঙ্গে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাঈম শেখকে (সাতক্ষীরা সদর) আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং ডা. নিশাত আব্দুল্লাহর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের শর্ত দিয়েছেন চিকিৎসকরা।

এর আগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুলতানা, খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলমসহ বেশ কয়েকজন বৈঠকে বসেন।

বৈঠক শেষে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, তারা ৭ দিনের জন্য কর্মবিরতি স্থগিত রাখবে। আমরা অনুরোধ করব এখন থেকেই তারা কর্মে যোগদান করবে। আবার সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে।

বিএমএ খুলনার সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম বলেন, আমরা আমাদের কর্মসূচি আজকে এই সময় থেকে ৭ দিনের জন্য স্থগিত করলাম। তবে সন্ধ্যায় আমরা সাধারণ সভা করে প্রেস ব্রিফ করব।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গত ১ মার্চ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। আজ শনিবার এক সপ্তাহের জন্য এ কর্মবিরতি স্থগিত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com