• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৮:৫৯
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৮:৫৯

9656596

খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

খুলনা প্রতিনিধি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার মধ্যেই পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তায় তাদের গাড়িবহর খুলনায় পৌঁছে দেন।

এর আগে, গোপালগঞ্জে এনসিপি পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় রণক্ষেত্র তৈরি হয়। এ সময় পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হন। এ ছাড়া পুলিশ সাংবাদিকসহ আরও ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়।

এ ঘটনার পরপরই হামলার শিকার এনসিপির নেতাকর্মীদের উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তা দিয়ে খুলনায় পৌঁছে দেন।

এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, সারজিস আলম, তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে, হাসানাত আবদুল্লাহসহ অন্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে অবস্থান করছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন বলেন, রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কিনা, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে গোপালগঞ্জে নাহিদ-সারজিসদের ওপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাজেদুল ইসলাম বাপ্পি বলেন, ভাইদের ওপর হামলা আমরা মেনে নেবো না। আমরা মুজিববাদীমুক্ত বাংলা গড়বো ইনশাল্লাহ।

সানজিদা আক্তার বলেন, মেয়ে হয়েও আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আজ আমার ভাইদের ওপর হামলা করেছে আওয়ামী দোসররা, আমরা ঘরে বসে থাকতে পারি না।

শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, এটি প্রশাসনের চরম ব্যর্থতা। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, তবে কেন প্রশাসন নিরাপাত্তা দিতে ব্যর্থ হলো?

খুলনায় যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য এখন পর্যন্ত শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান প্রত্যক্ষ করা যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com