• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনায় ১৮ রুটে বাস-মিনিবাস বন্ধ ঘোষণা

প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৪:১৬
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৪:১৬

966002547 7

খুলনায় ১৮ রুটে বাস-মিনিবাস বন্ধ ঘোষণা

খুলনার ১৮ রুটে শুক্রবার (২১ অক্টোবর) থেকে দুদিনের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব জানান, আগামী শুক্র ও শনিবার খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে; শ্রমিক ইউনিয়ন এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপি অভিযোগ করেছে,দলটির আসন্ন মহাসমাবেশকে কেন্দ্র করেই বাস-মিনিবাস বন্ধের এ ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ওই দিন দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ হবে।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব সফিকুল আলম মনা বলেন, শনিবার খুলনার মহাসমাবেশকে ব্যাহত করার জন্যই এ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম ও ময়মনসিংহেও সমাবেশকে বাধাগ্রস্ত করতে ধর্মঘট ডাকা হয়। কিন্তু সমাবেশ বাধাগ্রস্ত করতে পারেনি। খুলনায় এ বাস ধর্মঘট ডেকে পরিস্থিতি ঘোলাটে করতে চায় কেউ কেউ। তবে বিএনপি সমাবেশ আয়োজনে পুরোপুরি প্রস্তুত। যতই বাধা আসুক, খুলনায় বিএনপির মহাসমাবেশ সফল হবেই।

প্রসঙ্গত, খুলনা থেকে প্রতিদিন গড়ে এক হাজারেরও বেশি বাস দেশের ১৮টি রুটে চলাচল করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com