• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ ১:৪৮
আপডেট: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ ১:৪৮

96663696 40

গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত প্রাইভেটকার চালক মিজানুর রহমান (৩৫) কুমিল্লার দাউদকান্দি আলীপুর এলাকার ও ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে প্রাইভেট কারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)।

শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে পৌঁছালে পলাশবাড়ী এক্সপ্রেস নামক ঢাকাগামী বাসটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে কারটি দুমড়ে মুচড়ে গিয়ে মিজানুর ও বাশার নিহত হন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে উপজেলার পান্তাপাড়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com