• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাইবান্ধায় উপ-নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছে নৌকা প্রতীকের সমর্থকরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:০৬

966002547

গাইবান্ধায় উপ-নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছে নৌকা প্রতীকের সমর্থকরা

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। সাঘাটা-ফুলছড়ি উপজেলায় পৃথক পৃথকভাবে এসব বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় সাঘাটা উপজেলার বোনারপাড়ায় উপজেলা চত্বরে সমবেত হতে থাকে নৌকার সমর্থমরা। এ সময় তারা নির্বাচন বাতিলের প্রতিবাদে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করতে থাকে।

পরে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমবেশ থেকে নির্বাচন বাতিলের প্রতিবাদে বক্তব্য দেয় নৌকার সমর্থকরা। বাতিল হওয়া ৫১টি কেন্দ্র বাদে বাকি কেন্দ্রগুলোর ফলাফল অবিলম্বে প্রকাশের দাবি জানান তারা।

অন্যদিকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফুলছড়ির কালীর বাজারে। সেখানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে। রাস্তা অবরোধ করে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন তারা।

ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, যে ৫১টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছিল সে সব কেন্দ্রগুলো বাদে বাকি ৯৪টি কেন্দ্রের ফলাফল দেয়া হোক।

উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়াামী লীগের সভাপতি সেলিম পারভেজ, সহ সভাপতি অ্যাড. রুহুল আমিন, ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, গজারিয়াা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল পারভেজ শালু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com