• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৩
আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৩

960004

গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার আরএকে সিরামিকে বাৎসরিক বেতন বৃদ্ধির হার ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন কারখানার শ্রমিকরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিকের থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। সকাল ৭টায় তারা কারখানার সামনে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে এসে আন্দোলন শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণে আশ্বস্ত করে। ফলে শ্রমিক বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিক বিডি লিমিটেডের শ্রমিকরা বুধবার সকাল থেকে ১১টি দাবি জানিয়ে নিয়ে আন্দোলন করে আসছে কারখানার শ্রমিকরা। ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মচারী নিয়োগ, প্রতি বছর বাৎসরিক বেতন বৃদ্ধি নিশ্চিত করাসহ ১১টি দাবি জানানো হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টায় শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিকের থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। সকাল ৭টায় তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে এসে আন্দোলন শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণে আশ্বস্ত করলে বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিক বিডি লিমিটেডের শ্রমিকরা বুধবার সকাল থেকে ১১টি দাবি জানিয়ে নিয়ে আন্দোলন করে আসছে কারখানার শ্রমিকরা। ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মচারী নিয়োগ, প্রতি বছর বাৎসরিক বেতন বৃদ্ধি নিশ্চিত করাসহ ১১টি দাবি জানানো হয়েছে।

অপরদিকে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের সামনে চাকরিপ্রত্যাশী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এদিকে, শ্রমিক নিয়োগে নারী পুরুষের বৈষম্য রোধে গাজীপুর মহানগরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, চাকরিতে পুরুষদের চাইতে নারী শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকার বেশি দেওয়া হয়। আমরা এ ধরনের বৈষম্য চাই না।

গাজীপুরের রাজন্দ্রেপুর এলাকায় ইউনি হেলথ্ ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ উৎপানদকারী প্রতিষ্ঠানে আন্দোলন করছে। এ সময় তারা বেতন বৈষম্যসহ দূর করাসহ কয়েকটি দাবি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com