• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৬:৩৯
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৬:৩৯

9655552

গাজীপুরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

গাজীপুর প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও থেকে সংগৃহীত।

গাজীপুর মহানগরের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবারের (২৫ জুলাই) ন্যাশনাল পার্ক এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে (২৬ জুলাই) মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রকাশের পর মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

আরও পড়ুন
গাজীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক
গাজীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকে। তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করছেন তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের মতে এ মিছিলের নেতৃত্বে ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকার।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে কিছু ব্যক্তি এসে আকস্মিকভাবে মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


তিনি আরও বলেন, যারা এই মিছিলে অংশ নিয়েছে বা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ঘটনার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারী ও নেপথ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।

জিএমপি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং এ ধরনের নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com