• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৪:৩১
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৪:৩১

966625874 19

গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান, জেলার সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা ব্যারিস্টার ইশরাক হোসেন সিদ্দিকী, রাশেদুল হক, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, আক্তারুল আলম মাস্টার, জয়নাল আবেদীন রিজভী,বিল্লাল বেপারি, হাজী রিয়াজ ঊদ্দিন, যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, মহিলা দলের আহবায়ক জান্নাতুল ফেরদৌসী, স্বেচ্ছাসেবক দলের আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কৃযক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু প্রমুখ।
ফজলুল হক মিলন বলেন সরকার নতুন প্রজন্মের কাছে বিকৃতি ইতিহাস তুলে ধরছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আজ আ’লীগ তা অস্বীকার করছে। কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী নানাভাবে গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু সত্যিকার ইতিহাস মুছে ফেলা যাবে না। সেদিন শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতে পারতো। মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণায় দেশের আপামর জনগণ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। , তিনি বলেন শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষন যদি স্বাধীনতার ভাষন হতো তাহলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস হতোনা। রোজার মাসেও আ’লীগ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন তিনি।
মহানগর বিএনপির আলোচনা সভাঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র সদস্য মীর হালিজ্জুমান ননীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সুরুজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম। আরও উপস্থিত ছিলেন আহমেদ আলী রুশদি, হাসান আজমল ভুইয়া, সরকার জাবেদ আহমেদ সুমন, মনিরুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com