• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুর স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ১:০০
আপডেট: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ১:০০

966002478

গাজীপুর স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে মশাল মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের ঢাকা রোডে এ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে মিছিলে ফরহাদ হোসেন, হাফিজ, হারুন, মনির, দেলোয়ার, কালাম, আলামিনসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময়ে হালিম মোল্লা বলেন, যতই ষড়যন্ত্র করুক, অত্যাচার করুক এই সরকারের শেষ রক্ষা হবে না। এই সরকারকে রাজপথে মোকাবেলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোনো ত্যাগ স্বীকার করে রাজপথের আন্দোলনকে তারা সফল করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com