• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬ ৪:১৬
আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ৪:১৬

9600004 2

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম -৬ (রাউজান) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, রাউজানের মাটি ও মানুষের প্রিয় অভিভাবক আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়। শুক্রবার (৮ মে) পৌরসভার জলিল নগর বাস স্ট্যান্ড সংলগ্ন হাজী আবচার মার্কেট জামে মসজিদ প্রাঙ্গনে ৯০ দশক ছাত্রদল রাউজান এ দোয়া মাহফিলের আয়োজন করেন। সংগঠনের আহবায়ক- রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব-রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মান্নান মনির সঞ্চালনায় কোরান খতম, মিলাদ -কিয়াম পরবর্তী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা আবদুস সালাম।

থাইল্যান্ডের ব্যাংকক চিকিৎসাধীন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আশুরোগ মুক্তি কামনা করে যেন সহসা সুস্থ হয়ে রাউজানবাসীর নিকট ফিরে আসেন মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে এই দোয়া করা হয়।

দোয়া মহফিলে এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের (৯০ দশক) সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৯০ দশক ছাত্রদল রাউজান এর সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, বিএনপি নেতা আবদুর রহিম চৌধুরী, আলী আজগর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক, ৯০ দশক ছাত্রদল রাউজান এর যুগ্ম আহবায়ক শাহেদুল মোস্তফা।

রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও ৯০ দশক ছাত্রদল রাউজান এর যুগ্ম আহবায়ক এম এনাম হোসেন, গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কে এম সোহেল, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ফারুক, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ ছগির, বিএনপি নেতা যথাক্রমে নজরুল হক চৌধুরী টিটু, মোহাম্মদ আলী শিকদার, কাজী নাছির উদ্দিন, নোয়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন মেম্বার, খ ম হাবিবুর রহমান, নুরুল আবচার, শহীদুল ইসলাম চৌধুরী, মন্জুরুল আলম, জামাল উদ্দিন, রাউজান পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মীর্জা, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান বাহাদুর, পৌযসভা যুবদল নেতা শাহ আলম, জাহাঙ্গীর মাইকেল, তৌহিদুল আলম, সোলেমান বাদশা, মোহাম্মদ লিটন, নুরুল আলম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সেলিম উদ্দিন, আকতার হোসেন, গিয়াস উদ্দিন সহ ৯০ দশক ছাত্রদল রাউজান এর অসংখ্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com