• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোসইরহাটে পানিতে ডুবে শিশু মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৫:২৯
আপডেট: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৫:২৯

966985 1

গোসইরহাটে পানিতে ডুবে শিশু মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় খালে ডুবে কাজিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কালিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু কাজিন কালিখোলা গ্রামের মাসুম শেখের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, শিশু কাজিন তার বাবার অগোচরে বাড়ি থেকে বের হয়। পায়ের জুতা দেখে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন বাবা মাসুম শেখ। খোজতে খোজতে কিছু দূর গিয়ে দেখেন খালের পানিতে ভাসছে কাজিন।মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। সংবাদ পেয়ে শত শত লোক তাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। কাজিন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেল ৪টায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
কাজিনের বাবা মাসুম শেখ বলেন, আমার আর কিছুই রইলো না। আমার প্রাণের টুকরা ছেলে মারা গেলো। আল্লাহ আমার ছেলেকে জান্নাত দিও।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com