শরীয়তপুর প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোসাইরহাট উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। সরকারী তফসিল ঘোষনার জন্য তারা দিনক্ষন গুনছেন। তাদের নিজ নিজ এলাকায় ছোট খাট মতবিনিময় সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে ঘন ঘন যোগদানের মধ্যদিয়ে তারা নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরা বেশীর ভাগ সরকার দলীয় প্রার্থী। এ এলাকার সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সম্মতি বা তার গ্রীন সিগনাল পেতে কেউ কেউ অপেক্ষা ও করছেন। সম্ভাব্য প্রার্থীরা ইেিতামধ্যে পোষ্টার ব্যানার,লিফলেট,বিলবোর্ড দিয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন। আগামী ১৮মে/২৪ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কাছাকাছি এলেই পুরোদমে মাঠে জনসংযোগ শুরু করে দিবেন প্রার্থীরা । তারা তাদের জনসংযোগ অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছেন। গোসাইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যায় তারা হলেন ঃ গোসাইরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মতিউর রহমান মিন্টু, জাতীয় শ্রমিকলীগ তেজগাও থানা শাখার সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের তেজগাও থানার যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন সরদার, জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন দুলাল, জাতীয় যুব কাউন্সিলের সভাপতি মাসুদ আলম , বর্তমান ভাইসচেয়ারম্যান আবুল খায়ের সেক, দেওয়ান গোলাম মোস্তফা প্রমূখ।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবলু মৃধা, মাস্টার আবুল কালাম ,শাহাদাত হোসেন হাওলাদার,আবদুলাহ আল আমান লুসাই রাড়ি । মহিলা ভাইসচেয়ারম্যান পদে নাজমা বেগম,পপি আকতারও লিপি বেগম প্রমূখ।












