• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর আ.লীগ সন্ত্রাসীদের হামলা

প্রকাশ: রবিবার, ২১ আগস্ট, ২০২২ ৭:৪৮
আপডেট: রবিবার, ২১ আগস্ট, ২০২২ ৭:৪৮

9600026 7

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর আ.লীগ সন্ত্রাসীদের হামলা

বরিশাল জেলার গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা।
শনিবার, আগস্ট ২১,২০২২, দুপুরে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা করে। এতে তার বাম ভেঙে যায় । স্থানীয় জনসাধারণের সহায়তায় পরবর্তীতে তাকে পার্শ্ববর্তী কালকিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
এদিকে রোকনের উপর নির্মম আওয়ামী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ও স্থানীয় সাবেক সাংসদ জনাব জহির উদ্দিন স্বপন।
এক বার্তায় তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের নির্লিপ্ততার সুযোগে বিএনপি সহ ভিন্নমতের মানুষের উপর প্রতিদিন আওয়ামী সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলছে। তিনি রাষ্ট্রীয় প্রশাসনকে জনগণের নিরাপত্তা নিশ্চিকরণে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে নিরপেক্ষতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ সৃষ্টির আহবান জানিয়েছেন।
তিনি অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।
অন্য এক বিবৃতিতে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল স্বেচ্ছাসেবক দল নেতা ওপর হামলার তীব্র নিন্দা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com