• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গৌরীগ্রাম ইউনিয়নের সাঁথিয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১:৩৪
আপডেট: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ১:৩৪

96004 2

গৌরীগ্রাম ইউনিয়নের সাঁথিয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় শাহিদা(২৬) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের মৃত হাসেন বিশ্বাসের মেয়ে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্রী।
স্হানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার(২৮এপ্রিল)শাহিদার ভাই হেলাল উদ্দিন তার বোনের চলাফরা নিয়ে শাসন, বারণ করলে তার সাথে কথা কাটাকাটি হয়। এতে ভাইয়ের ওপর অভিমান কর অন্যান্য দিনের মতো রাতে শাহিদা তার শয়নকক্ষে ঘুমাতে যায়। শনিবার (২৯এপ্রিল) সকাল ৬টার দিকে পরিবারের লোকজন শাহিদাকে ঘুম থেকে উঠতে না দেখে তাকে ডাকাডাকি করে। সে সাড়া না দিলে স্বজনরা ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় শাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আছে। পরিবারের লোকজন তাকে দ্রত আড়া থেকে মেঝেতে নামালে দেখতে পায় শাহিদা মারা গেছে।
গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,আমি ঘটনাস্থলে এসেছি এবং পরিবারের লোকজনের সাথে কথা বলে বিষয়টি পারিবারিকভাব সমাধানের চেষ্টা করছি। সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, মেয়েটি আমার কলেজের শিক্ষার্থী। তার মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি(তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন,এ বিষয়ে থানায় অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com