• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঘনীভূত হচ্ছে লঘুচাপ, বাড়বে তাপমাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১২:৪৫
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১২:৪৫

966663690

ঘনীভূত হচ্ছে লঘুচাপ, বাড়বে তাপমাত্রা

ডেস্ক নিউজ

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানিয়ে এতে আরও বলা হয়, রাজশাহী, নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর তীব্র তাপদাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

তবে আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বিরাজমান তাপপ্রবাহ হ্রাসের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় আজ ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com