• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঘূর্ণিঝড় মোখা : কক্সবাজারে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩ ১২:০১
আপডেট: সোমবার, ১৫ মে, ২০২৩ ১২:০১

9666622235

ঘূর্ণিঝড় মোখা : কক্সবাজারে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

কক্সবাজারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত নিহত হয়েছে। এর মধ্যে টেকনাফের সেন্টামার্টিনেই ক্ষতি হয়েছে ১২০০ ঘরবাড়ি। আরও কোথায় কোথায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরবর্তিতে চূড়ান্তভাবে জানানো যাবে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান রবিবার (১৪ মে) বলেন, মোখার তাণ্ডব থেমে গেছে। সিগন্যাল কমে এলে আশ্রয়কেন্দ্রে থাকা আড়াই লাখ মানুষ ঘরে ফিরতে পারবেন।

জানা যায়, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে টেকনাফ ও সেন্টমার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড গতির বাতাস নিয়ে রবিবার (১৪ মে) বিকাল ৩ টার দিকে কক্সবাজার ও মিয়ানমার উপকূল আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা। তবে সন্ধ্যার আগেই এর প্রভাব কমে যায়।

বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ সদর, পৌর এলাকা, সাবরাং, ডেইলপাড়া, জাদিমুড়া এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। উড়ে গেছে ঘরের চালা। বিভিন্ন এলাকায় মানুষকে সড়ক থেকে গাছ সরাতে দেখা যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ঝড়ে ইতোমধ্যে টেকনাফ ও সেন্টমার্টিন ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। কিছু এলাকায় গাছগাছালি ও ঘরবাড়ি ভেঙে গেছে।

সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সন্ধ্যা থেকে সেন্টমার্টিনে বাতাসের গতি কমে গেছে । অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। কয়েকজন আহত হয়েছে।

কক্সবাজার শহর, সদর উপজেলা, মহেশখালী উপজেলা, কুতুবদিয়া উপজেলা ও রামু উপজেলায় মোখা আঘাত হেনেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com