• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামে যাত্রা শুরু করল JB KOKUSAI GO GAKUIN জাপানি ভাষা ও স্বপ্নের নতুন দিগন্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৮:৩৩

9600002 3

চট্টগ্রামে যাত্রা শুরু করল JB KOKUSAI GO GAKUIN জাপানি ভাষা ও স্বপ্নের নতুন দিগন্ত

বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম )

উচ্চ শিক্ষা লাভ ও সম্ভবনাময় শ্রমবাজার সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে ভাষা শিক্ষা ও দক্ষ জনবল সৃষ্টির প্রয়োজনীয়তায় বাংলাদেশে জাপানিজ ভাষা শিক্ষা কেন্দ্র JB KOKUSAI GO GAKUIN এর পথ চলা শুরু হয়। ইতিমধ্যে দক্ষ শিক্ষকদ্বারা দেশের বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে উক্ত প্রতিষ্টানের শাখা সমুহ।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (০৫ মে) JB KOKUSAI GO GAKUIN চট্টগ্রাম শাখার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। শিক্ষানুরাগী জনাব মোস্তফা কামাল পিতা কেটে ক্যাম্পাসের শুভ উদ্ভোদন করেন। এ উপলক্ষে প্রতিষ্টানের ক্যাম্পাস হলরুমে অনুষ্টিত সভায় প্রধান অথিতি ছিলেন বিশিষ্ট সংগঠক ও চট্টগ্রাম মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এনাম হোসেন। সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ গোলাম মামুন চৌধুরী জাবু, প্রতিষ্টানের চেয়ারম্যান নজরুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মাহবুবুর রহমান, জাপানিজ শিক্ষক মিষ্টার. হিগামি সাতোসি (ওমর), শিক্ষানুরাগী মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম, চান্দগাঁও থানা যুবদল নেতা মুহাম্মদ মোরশেদুল আলম, মহানগর ছাত্রদল নেতা আবদুল আজিজ এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অথিতি এম এনাম হোসেন বলেন, জাপান ও বাংলাদেশের সম্পর্ক এখন শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক নয়, এটা আত্মার সম্পর্ক। জাইকা, মেট্রোরেল, মাতারবাড়ি প্রকল্প থেকে শুরু করে হাজারো জাপানি কোম্পানি এখন বাংলাদেশে কাজ করছে। এই সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ভাষা।

তিনি বলেন, জাপান বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারী দেশ। ভাষা জানলে আমাদের তরুণদের জন্য উচ্চ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের পথ আরও সুগম হবে। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি জাপানের শৃঙ্খলা, পরিশ্রম ও প্রযুক্তি জ্ঞানকে বোঝার চাবিকাঠি। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান দুই দেশের মানুষকে আরও কাছাকাছি আনবে। জাপানে জনশক্তির চাহিদা বাড়ছে, কাজেই দক্ষ ও ভাষা জ্ঞান সম্পন্ন কর্মী পাঠাতে পারলে রেমিট্যান্স বাড়বে এবং দেশের সুনাম উজ্জ্বল হবে।

গোলাম মামুন চৌধুরী জাবু বলেন, এই প্রতিষ্টান শুধু পড়ার জায়গা না, এটা স্বপ্ন তৈরির কারখানা। ছাত্রদের শুধু পাস করানো না, তাদের জাপানের উপযোগী করে তুলতে পারাই প্রতিষ্টানের স্বার্থকতা বলে মনে করি। আপনাদের হাত ধরেই চট্টগ্রাম তথা সারা দেশের শত শত তরুণ জাপানে যাবে, শিখবে, আয় করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশায় অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

JB KOKUSAI GO GAKUIN চট্টগ্রাম শাখার তত্বাবধায়ক মোহাম্মদ মোরশেদ কামালের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাওছার রহমান, সাগর দাস, আমিরুল ইসলাম ফাহিম, আমিরুল হক, মোহাম্মদ সাকিব, তন্ম্য সরকার, ইকবাল হোসেন, মুহাম্মদ ফয়সাল, সাজিদ আলি খান প্রমুখ।

অনুষ্টানে পবিত্র কোরান তেলোয়াত ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মাকসুদুল ইসলাম।

উল্লেখ্য, ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের সুবিধার্থে
প্রতিষ্টানের ঠিকানা নিম্নে সংযোজন করা হয়েছে যোগাযোগ ঠিকানা : ইকবাল ম্যানসন, আব্দুল্লাহ খান রোড – হাজি সিদ্দিক আহমেদ লেইন, চিটাগং মডেল স্কুল এন্ড কলেজ এর পাশে বাদুরতলা বড় গ্যারাজ মোড়, বহদ্দার হাট- চট্টগ্রাম। ফোন : +88 0162507719


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com