• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ৯:২৭
আপডেট: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ৯:২৭

96600235 6

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার (৪৩), সদস্য মো. নঈমউদ্দীন চৌধুরী (৪৮), সদস্য ইকবাল হায়দার চৌধুরী (৪০), আব্দুল আলীম (৩৬), মো. আজিজ (৩৪), মো. বেলাল উদ্দিন বাদশা (২২), মুরাদুল আলম (৪০), মো. আরমান (২৪), মো. ওমর ফারুক (২২) এবং মো. তোফায়েল আহম্মেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করতে চেয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কিন্তু এতে বাধা দেয় পুলিশ। এসময় ক্ষিপ্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ বলছে, অনুমতি না নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা রাস্তায় মিছিল করছিল। বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চার পুলিশ সদস্য আহত হন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, নসিমন ভবনের সামনে নেভাল রোডে ১৫০ জনের মতো লোক মিছিল নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা কর্তব্যরত পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ফলে পুলিশ ১০ রাউন্ড শটগানের ফাঁকাগুলি করে।

ওসি জানান, আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com