• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চিলমারীতে বাঘা আইড় বিক্রি করতে গিয়ে গুনতে হলো জরিমানা

প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ১২:১৫
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ১২:১৫

9663258 2 5

চিলমারীতে বাঘা আইড় বিক্রি করতে গিয়ে গুনতে হলো জরিমানা

কুড়িগ্রামের চিলমারীতে প্রায় ২৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইনে ভ্রাম্যমাণ আদালতে এক মাছ বিক্রেতাকে নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ জরিমানা করা হয়।

জানা গেছে, আজ সকালে ব্রহ্মপুত্র নদ থেকে ২৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়ে। সাজু নামে এক মাছ বিক্রেতা সেটিকে উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্পের মোড় এলাকায় বিক্রি করার চেষ্টা করে। এ সময় বিষয়টি প্রশাসনের নজরে এলে বনবিভাগের একটি দল মাছটি জব্দ করে। পরে সেটিকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নিয়ে আসে।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতা সাজুকে নগদ ৫০০ টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত মাছটি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। মাছ বিক্রেতা সাজু মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইন ২০১২-এর ৩৯ ধারায় জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, এস আই আজিজুর রহমান।


নরসিংদী জেলা বিএনপির কার্যালয় এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুলল কবীর খোকনের চিনিশপুরের


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com