• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ১১:১৭
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ১১:১৭

969696 1

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শুরুতেই জামায়াত প্রতিনিধিদলকে স্বাগত জানান। মতবিনিময়কালে তিনি বাংলাদেশের সঙ্গে সুদীর্ঘ সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। চীনা রাষ্ট্রদূত আর্থ-সামাজিক উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালীকরণসহ সামগ্রিক বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

চীন একটি বৃহৎ জাতি হিসেবে বিশ্ব শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন রাষ্ট্রদূত। একইসঙ্গে তিনিও তার সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করা এবং সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা আরও গভীর করা, যাতে দুই দেশের উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষা করার বিষয়ে আলোচনা হয়েছে উভয়পক্ষের মধ্যে।

জামায়াত নেতারা দুই দেশের জনগণের মধ্যে নিবিড় এবং বিস্তৃত আলাপ-আলোচনা আদান-প্রদানের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com