• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৭
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৭

jpeg 54

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার সকাল ৯টায় জেলার তাপামাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনে তুলনায় দশমিক ২ ডিগ্রি কম। তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষেরা। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, এটি চলতি মৌসুমেও জেলার সর্বনিন্ম তাপমাত্রা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিনও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এদিন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শহরতলী দৌলাতদিয়াড়ে অবস্থানরত ভ্যানচালক আক্কাস আলী বলেন, কদিন ধরে এতো শীত ভ্যান নিয়ে বাইরে আসা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া বেশি শীতের কারণে সকালের দিকে যাত্রীরাও খোলা ভ্যানে উঠতে চাচ্ছে না। এ কারণে আয়ও কমে গেছে।
একই এলাকার চা দোকানী রবিউল হক বলেন, সন্ধ্যা হলেই বাইরে সাধারণ মানুষের সংখ্যা কমে যাচ্ছে। সকালেও একই অবস্থা। বেশি বেলা না হলে বেশির ভাগ মানুষ বাইরে আসছে না। ফলে তাদেরও বেচাকেনা কমে গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এক সপ্তাহ ধরেই চুয়াডাঙ্গায় তাপামাত্রার পারদ নিম্নমুখী। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী আরো দু’একদিন এ অবস্থা থাকতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com