• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী কলেজে কুরআন বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:৩১
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:৩১

9600023

ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী কলেজে কুরআন বিতরণ

রাজশাহী প্রতিনিধি

‎‎১১মার্চ শিবিরের শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী কলেজের রবীন্দ্র নজরুল চত্তরে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন বিতরণ শেষে আলোচনা সভা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ১৯৮২ সালের মতিহারের চত্বরে যারা আমাদেরকে হত্যা করে ভেবেছিল যে ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে, ইসলামের কথা বলার মত কেউ থাকবে না। তারা ভেবেছিলো, বাংলাদেশে ন্যায়ের পক্ষে হকের পক্ষে কথা বলার মত কেউ থাকবে না। মানুষ কি অবশিষ্ট ছিল? তার উত্তর ২৪ এর গণঅভ্যত্থানের মাধ্যমে এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে।

হাসিনা চেয়েছিল সবাইকে মেরে ফেলো তারপরও ক্ষমতা আমার লাগবে। আমি আবারো বলছি আমরা হাসিনার বিপক্ষে না, যাদের মধ্যে হাসিনার মতো ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিপক্ষে। দুনিয়ার মানব সৃষ্ট কোন মতবাদ দিয়ে কেউ কখনো ১০০% ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং মানব সৃষ্ট মতবাদ একটা সময় নিজেই নিজের সাথে সংঘর্ষ ধরে পড়ে।

‎কোরআনের তাৎপর্য হলো সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস কোরআন দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনারা যদি সত্যি কারের অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান যারা বীর কাজী ছিলেন তাদের রক্তের দায় শোধ করতে চান শুধুমাত্র কোরআনকে ধারণ করে দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই, আলী রায়হান, আবু সাঈদ শান্ত মুগ্ধদের আত্মা শান্তি পাবে।

‎রাজশাহী মহানগরের শিবিরের সভাপতি সামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, তথ্য ও ডেভলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com