• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:২৩
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:২৩

965920 11

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে তা বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুরের দিকে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

পর্যায়ক্রমে সব ওয়াদা বাস্তবায়নের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করা হয়। তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানী প্রদানের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ইতোমধ্যেই বিতরণ শুরু হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনগণও পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম ও মামলার শিকার হতে হতো। সেই সময়ের দমন-পীড়নের বিরুদ্ধে দেশের মানুষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন এবং অনেকে বুকের তাজা রক্ত দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন একটি স্বৈরাচারী শাসনের কবলে ছিল। তবে সেই অবস্থা থেকে এখন দেশ মুক্ত হয়েছে। তারেক রহমান বলেন, শুধু দেশকে স্বৈরাচারমুক্ত করলেই হবে না, পরবর্তী ধাপ হলো দেশকে পুনর্গঠন করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com