• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাগো বাহে, তিস্তা বাঁচাই’— স্লোগানে মুখর ভাসানী সেতু

প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ১:১১
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ১:১১

96858586

জাগো বাহে, তিস্তা বাঁচাই’— স্লোগানে মুখর ভাসানী সেতু

গাইবান্ধা প্রতিনিধি
ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও নদী রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হরিপুরে তিস্তা নদীর মাওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তে এই কর্মসূচি পালন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

মশাল মিছিলে অংশ নেন তিস্তা তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মশাল হাতে নিয়ে তারা স্লোগান দেন—‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে ভাসানী সেতু এলাকা।

বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসেন স্থানীয়রা। জেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ ও সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক নিজ নিজ মিছিলের নেতৃত্ব দেন। পরে এসব মিছিল একত্রিত হয়ে মূল মশাল মিছিলে রূপ নেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদী রক্ষার এই আন্দোলন মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন।

নদীভাঙন, পানি সংকট ও জীবিকার অনিশ্চয়তায় ভুগতে থাকা লক্ষাধিক মানুষের জীবন বাঁচাতে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তারা।
বক্তারা আরো বলেন, সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না এলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com