• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জান্নাতুল ফেরদৌস জিনিয়া এখন মৃত্যুশয্যায়- উন্নত চিকিৎসার দাবি

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৫:৩৫
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৫:৩৫

966636985 6

জান্নাতুল ফেরদৌস জিনিয়া এখন মৃত্যুশয্যায়- উন্নত চিকিৎসার দাবি

কুষ্টিয়া জেলা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি ও কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গুম হওয়া সাজ্জাদ হোসেন সবুজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া এখন মৃত্যুশয্যায়। দীর্ঘ ১ মাস তিনি বিছানা থেকে উঠতে পারেন না। মায়ের বাসায় তার চিকিৎসা চলছে। এ বিষয়ে তার মা গণমাধ্যমকে জানান গুম হওয়া সবুজকে বছরের পর বছর না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে এবং দিনেদিনে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে তার বড় সন্তান প্রেম ও কন্যা সন্তানেরও নানাভাবে ভেঙে পড়েছে। তাদের পাশে দাঁড়ানোর যেন কেউ নেই।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা মহাসচিব এড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন আজ এক যৌথ বিবৃতিতে বলেন, ৬ বছর অতিবাহিত হওয়ার পরও আজো সাজ্জাদ হোসেন সবুজকে সরকার ফিরিয়ে দেয়নি। অথচ সবুজ ব্যক্তি জীবনে বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই কাজ করে চলেছিলেন। তার অবর্তমানে তার পরিবার এখন ধ্বংসের মুখে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া প্রচণ্ড অসুস্থ হয়ে অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। তার জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন। এই দায় কে নেবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com