• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতে যোগ দিলেন বিএনপির চার শতাধিক নেতা-কর্মী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১:৪৭

96589696

জামায়াতে যোগ দিলেন বিএনপির চার শতাধিক নেতা-কর্মী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপির চার শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে প্রায় চার শতাধিক নেতা-কর্মী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

দলে যোগ দেওয়া সবাইকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন জামায়াতের নেতারা। পরে সেখানে এক নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন।

বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া জাহিদুল ইসলাম সলক বলেন, ‘বিএনপির জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে ছিলাম। কিন্তু নানা কারণে দলের প্রতি আস্থা ও ভালোবাসা হারিয়ে ফেলেছি। তাই ইসলামভিত্তিক রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ সময় প্রধান অতিথি অ্যাড. রুহুল আমিন বলেন, ‘জনগণের বিশ্বাস অর্জনের জন্য ইসলামভিত্তিক ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী সেই আদর্শ ও মূল্যবোধে বিশ্বাসী একটি সংগঠন। বিএনপিসহ অন্যান্য দল থেকে যারা আমাদের দলে যোগ দিয়েছেন, তারা সঠিক পথ বেছে নিয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com