জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আজকে সারা দেশে বিএনপির গনজোয়ার সৃস্টি হয়েছে সেই জোয়ারে জনগনের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে রাস্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। তাই ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চাই। এবার জামালপুরের উন্নয়নের স্বার্থে সবাই মিলে ধানের শীষে ভোট দিব।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজিব খান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান হারুন।
তিনি আরো বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূর্নীতি, দুঃশাসন, ভোট ডাকাত, মাদক কারবারী ও চাঁদাবাজের বিরুদ্বে সংগ্রাম করেছি। আমরা মনে করি এই ১৬ বছরের আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি সব চেয়ে শক্তিশালী দল হিসেবে ও জনপ্রিয় দল হিসেবে পরিনত হয়েছে।












