• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামালপুরে চাঁদাবাজি করতে গিয়ে আটক স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৯:২১
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৯:২১

988885 1

জামালপুরে চাঁদাবাজি করতে গিয়ে আটক স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে চাঁদাবাজি করতে গিয়ে নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য হাবিবুর রহমান হাবিবকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার (২২ জুন) রাত ১০টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর শহর শাখার সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক মোঃ হাবিবুর রহমান হাবিবকে শহরের সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার জানান, গত শনিবার (২১ জুন) হাবিবুর রহমানের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়। পরে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হাবিবুর রহমান হাবিবকে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

এর আগে, জামালপুর পৌর শহরের সাহাপুর এলাকার নজরুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবী করে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান। পরে ভুক্তভোগী নজরুল ইসলাম এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। নজরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সাহাপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমানকে চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে তাকে থানায় নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা। পরে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com